ইবাদতে তাওহীদ (توحيد فى العبادة) -এর বিবরণ আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা বৈধ নয়। অন্য কেউ ইবাদতের উপযুক্তও নয়। এ কারণেই যুগে যুগে যত নবী-রাসূল এ পৃথিবীতে এসেছেন, তাঁরা সকলেই এক আল্লাহর ইবাদতের প্রতিই মানুষকে আহ্বান করেছেন। সকল নবী-রাসূল তাঁদের সম্প্রদায়কে এ বাণীই প্রচার করেছেন-قَالَ يَا قَوْمِ اعْبُدُوْا اللهَ مَا لَكُمْ مِنْ اِلهٍ غَيْرَه …

