মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ্ আল-মাসুম মুমিন জীবনের পূর্ণতার জন্য তাকওয়া বিশেষ শর্ত; আর তাকওয়ার পরিচায়ক হলো ন্যায়পরায়ণতা। ব্যক্তিজীবন শুদ্ধ করার পর তাকে পরিবারের অন্যান্য সদস্যের মধ্যেও ইনসাফ কায়েম করতে হবে। অতঃপর তার দায়িত্ব হলো সামাজজীবনে সুবিচার প্রতিষ্ঠা করা। সমাজে বসবাসকারী ব্যক্তিরা পরস্পর সম্পৃক্ত হয়ে কর্মজীবন ও পেশাগত জীবন নির্বাহ করেন। তাই কারো প্রতি যেন কোনো অবিচার …

