Wed 5 Muharram 1444AH 3-8-2022AD In প্রশ্নোত্তর By anjuman
প্রশ্নঃ আমাদের মসজিদের ইমামের কাছে তেমন ইল্ম-জ্ঞান নেই। কওমী মাদরাসায় অল্প পড়া-লিখা করেছেন। তিনি নিজেকে সুন্নীর কাছে গেলে সুন্নী, ওহাবীর কাছে গেলে ওহাবী, মওদূদীপন্থীর কাছে গেলে মওদূদীপন্থী বলে দাবী করেন। আসল সমস্যা হল তার বাম হাতের চেয়ে ডান হাত প্রায় ৫/৬ ইঞ্চি খাটো। তা নিয়ে অনেকে বলে তার পেছনে ইক্বতিদা করলে নামায মাকরূহ্/ভঙ্গ হবে। প্রশ্ন হল- এ ধরনের ইমামের পেছনে ইক্বতিদা শুদ্ধ হবে নাকি মাকরূহ্?